Saturday, 10 October, 2026

ময়মনসিংহে মশা নিধনে ৫০ হাজার মাছ অবমুক্ত


ময়মনসিংহ সদরে শিল্পকলা একাডেমির পার্শ্ববর্তী খালে জৈবিক প্রক্রিয়ায় ৫০ হাজার মশাখেকো মাছ ছেড়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক)।

শুক্রবার (১১ জুন) বিকালে তেলাপিয়া ও খলিশা মাছ ছেড়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।

এসময় ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শরিফুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, মশক নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জৈবিক উপায়ে মশক নিধনে আমরা কাজ করছি। ইতোপূর্বে, ১০ হাজার ব্যাঙ নগরীর বিভিন্ন খালে-ড্রেনে-জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। পরবর্তীতে আরো মশক নিধনকারী মাছ অবমুক্ত করা হবে।

তিনি আরও জানান, মশক নিধনে উন্মুক্ত জলাশয়ে হাঁস পালন এবং বৃক্ষ রোপনেরও পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের।

0 comments on “ময়মনসিংহে মশা নিধনে ৫০ হাজার মাছ অবমুক্ত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ