Sunday, 01 November, 2026

পাথরঘাটায় হরিণের মাংসসহ আটক ১


বরগুনার পাথরঘাটায় ২০ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক গোলাম সরোয়ার হাওলাদার (৫০) উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকার মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (৩ জুন) ভোর ৫টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর বলেশ্বর নদের পাড় থেকে তাকে আটক করা হয়। এ সময় ইউনুস হাওলাদার, ছগির চৌকিদার ও ফিরোজ হাওলাদার পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

আটক গোলাম সরোয়ার জানান, তিন দিন আগে তাকে ইউনুস ও ছগির বাবুর্চি হিসেবে ট্রলারে কাজ করার জন্য নদীতে মাছ শিকার করতে নিয়ে যায়।

আরো পড়ুন
স্মার্ট কৃষি প্রযুক্তি: কম খরচে লাভজনক আনারকলি (Passion Fruit) চাষ পদ্ধতি ও যত্ন
বাংলাদেশে আনারকলি চাষ

বাংলাদেশের কৃষিতে সাম্প্রতিক সময়ে অপ্রচলিত ফল ও সবজি চাষে বিপ্লব ঘটেছে। এর মধ্যে অন্যতম একটি উচ্চমূল্যের ও লাভজনক নাম হলো Read more

লেয়ার মুরগি পালনঃ লেয়ার মুরগির ফার্মে কখন কি টিকা দিতে হবে?
লেয়ার মুরগির ফার্মে কখন কি টিকা দিতে হবে?

লেয়ার মুরগির খামারে রোগের ঝুঁকি দূর করতে এবং সঠিক ডিম উৎপাদন নিশ্চিত করতে নির্দিষ্ট বয়স অনুযায়ী টিকা (Vaccine) দেওয়া আবশ্যক। Read more

পরে সুন্দরবনের পাশে ট্রলারসহ তাকে রেখে ইউনুস, ছগির ও ফিরোজ চারটি হরিণ শিকার করে নিয়ে আসে। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও জানান।

পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাথরঘাটা থানার এসআই (উপপরিদর্শক) রাজেত আলী দক্ষিণ চরদুয়ানী এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার সেলিম মৃধার স’মিলের (করাতকল) পাশ থেকে গোলাম সরোয়ারকে আটক করে বস্তা থেকে ২০ কেজি হরিণের মাংস জব্দ করেন।

তখন ইউনুস, ছগির ও ফিরোজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক গোলাম সরোয়ারের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

0 comments on “পাথরঘাটায় হরিণের মাংসসহ আটক ১”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ