Sunday, 11 October, 2026

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী


আমরা বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা তৈরি করতে চাই। সরকারের পক্ষ থেকে পুকুর খনন, পোনা প্রদান এবং প্রনোদনা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে।

বুধবার (৯ জুন) সকালে পিরোজপুরের নাজিরপুর স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

অনুষ্ঠানে বিভিন্ন খামারীদের ৪০টি স্টল প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়। এ সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খামারীদের গো খাদ্য ও ভিটামিন প্রদান করা হয়। এরপর দুপুর ১২টায় উপজেলা চত্তরে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

আরো পড়ুন
খরগোশ (Rabbit) পালনে রোগ বালাই: লক্ষণ, কারণ ও সঠিক চিকিৎসা পদ্ধতি
খরগোশ পালনে কমন রোগ বালাই, যেমন—মাইটস, চোখের রোগ, কানের সমস্যা ও পেটের চর্মরোগ

সহজ লালন-পালন ও দ্রুত প্রজনন ক্ষমতার কারণে আমাদের দেশে খরগোশ পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে সঠিক পরিচর্যার অভাব Read more

প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বাসাভা পেট সামিট’ এ উন্মোচিত হলো এসিআই-এর কৃমিনাশক ‘Prazinex

পোষা প্রাণী প্রেমী, ভেটেরিনারিয়ান এবং প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাসাভা পেট সামিট’ Read more

পরে নাজিরপুর উপজেলা পরিষদের আয়োজনে প্রাকৃতিক দূযোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য নির্মিত ঘর হস্তান্তর করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাত হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

0 comments on “প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ