Monday, 21 September, 2026

সিকৃবিতে স্নাতকোত্তর গবেষণাগার চালু


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে দুটি অত্যাধুনিক মানের গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান ও প্যাথলজি বিভাগের স্নাতকোত্তর গবেষণাগারগুলো উদ্বোধন করেন উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদার।

পরে ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের দ্বিতীয় তলায় একটি আলাচনাসভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

পোলট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এম রাশেদ হাসনাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদার।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন ডিন আবু হেনা মোস্তফা কামাল, প্যাথলজি বিভাগের অধ্যাপক মনিরা নূর, পোলট্রি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহ আহমেদ বেলাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আসমাউল হুসনা।

0 comments on “সিকৃবিতে স্নাতকোত্তর গবেষণাগার চালু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ