Thursday, 15 October, 2026

দেশে পর্যাপ্ত ধান-চাল মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সরকারি খাদ্য গুদাম পরিদর্শন শেষে মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী বলেন- দেশে পর্যাপ্ত ধান-চাল মজুদ রয়েছে।

দেশে পর্যাপ্ত পরিমাণ ধান-চাল মজুদ রয়েছে দাবি করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আমরা সচেতন আছি, দেশে খাদ্যের কোনো অভাব নেই। মুনাফার লোভে ও সংকট সৃষ্টির জন্য কেউ ধান-চাল অবৈধভাবে মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

এ সময় পুষ্টিহীনতা দূর করতে জিংক সমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

আরো পড়ুন
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

কক্সবাজারে জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ
কক্সবাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাটির লবণাক্ততা। ফলে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি উপকূলের মানুষের জীবন-জীবিকায় Read more

এ সময় রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বিসহ প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

0 comments on “দেশে পর্যাপ্ত ধান-চাল মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ