Tuesday, 10 November, 2026

চাঁদপুরে চিংড়ি পোনা উদ্ধার, আটক ১


চাঁদপুরের হরিনা এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ আড়াই লক্ষ পিস চিংড়ির পোনা উদ্ধার ও একজনকে আটক করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে হরিনা নৌ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাসিম হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাগদা চিংড়িসহ সেকান্দর বেপারীকে আটক করা হয়।

পরে জব্দকৃত চিংড়ির পোনা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

আরো পড়ুন
জাপানের জাতীয় ফল ‘পার্সিমন’ (Persimmon) বাংলাদেশে: জেনে নিন চাষ পদ্ধতি
জাপানের জাতীয় ফল 'পার্সিমন'

পার্সিমন বা কাকি মূলত পূর্ব এশিয়ার (চীন, জাপান ও কোরিয়া) একটি অত্যন্ত মিষ্টি ও পুষ্টিকর ফল। দূর থেকে দেখলে মনে Read more

আমন ধান ও চালের নতুন দর ঘোষণা, লক্ষ্যমাত্রা অপরিবর্তিত
আমন ধান ও চালের দাম নির্ধারন

সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা গত বছরের মতোই অপরিবর্তিত রেখেছে। তবে সংগ্রহের দাম Read more

নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ নাসিম হোসেন জানান, বাগদা চিংড়ির পোনা নদী থেকে ধরে পাচার করার সময় একটি নৌকা, প্রায় আড়াই লক্ষ পিচ বাগদা চিংড়ি ও ১ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় পাচারকারী মূল হোতা শাহাদত হাওলাদার নজু দেওয়ানসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মার্চ-এপ্রিল মাসে মেঘনায় জাটকাসহ সকল ধরনের মাছ শিকার বন্ধের নির্দেশনা থাকলেও কিছু অসাধু জেলেরা তা মানছে না।

হরিনা এলাকায় কয়েকটি চক্র খুলনা ও সাতক্ষীরা থেকে বহিরাগত জেলেদের এনে মেঘনা নদীর পাড় থেকে এই চিংড়ির পোনা নিধন করছে। সেই পোনা খুলনায় পাচার করে চক্রটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

0 comments on “চাঁদপুরে চিংড়ি পোনা উদ্ধার, আটক ১”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ