Sunday, 22 November, 2026

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ জুন) রাত ১১টায় উপজেলার খাইছড়া চা বাগানের রাস্তা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পরিচালক সজল দেব অজগরটি উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে যান।

তিনি জানান, উপজেলার খাইছড়া চা বাগানের রাস্তার ওপর সাপটিকে প্রথমে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে রাত ১১টায় ওই স্থান থেকে সাপটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে যান।

আরো পড়ুন
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি: অধিক লাভের জন্য জমি তৈরি, সার ও পরিচর্যার পূর্ণাঙ্গ গাইড
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি

বাংলাদেশের কৃষকদের জন্য শীতকাল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক ফসলের মৌসুম। অনুকূল আবহাওয়া ও রোগবালাই তুলনামূলক কম থাকায় এ সময় Read more

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

তিনি আরও বলেন, সাপটি প্রায় ১২ ফুট লম্বা, ওজন ৯ কেজি। বনবিভাগের সঙ্গে কথা বলে তাদের পরামর্শে সাপটিকে লাউয়াছড়া অথবা সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

0 comments on “শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ