Saturday, 15 August, 2026

পাটগ্রামে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টাখেতের জালে প্রায় ৬ কেজি ওজনের ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এ সময় সাপের সঙ্গে একটি ডিমও পাওয়া যায়।

রোববার (২৩ মে) দুপুর উপজেলার বুড়িরবাড়ী এলাকায় ভুট্টাখেতের জালে আটকা পড়ে এই অজগরটি।

এলাকাবাসীরা জানায়, সকালে ভুট্টা ক্ষেতে গেলে কৃষক লুতু মিয়া দেখতে পায় ভুট্টাখেতের জালে অজগর সাপটি আটকা পড়ে। পরে কয়েকজনকে ডেকে লুতু মিয়াসহ সবাই সাপটিকে ধরে একটি লোহার খাঁচায় আটকে রাখে। পরে উপজেলা, থানায় ও বন বিভাগ কর্মীদের খবর দেন।

আরো পড়ুন
হিমায়িত চিংড়ি খাতে চরম গভীর সংকট: ১৪ বছরে রপ্তানি কমেছে ৬২%,

আন্তর্জাতিক বাজারে উচ্চ উৎপাদনশীল ও সাশ্রয়ী ‘ভেনামি’ (Vannamei) চিংড়ির চাহিদা আকাশচুম্বী হলেও প্রাচীন ‘বাগদা’ চিংড়ির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে দিন Read more

বুদ্ধিমান ও বিশ্বস্ত সঙ্গী জার্মান শেপার্ড (German Shepherd) কুকুর পালনের পূর্ণাঙ্গ নির্দেশিকা
জার্মান শেপার্ড কুকুর পালন

বিশ্বজুড়ে বুদ্ধিমান, অনুগত এবং চমৎকার পাহাদার হিসেবে অত্যন্ত জনপ্রিয় কুকুরের জাত ‘জার্মান শেপার্ড’ (German Shepherd)। এটি যেমন আপনার পরিবারের একজন Read more

পাটগ্রাম প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আখিরুজ্জামান জানান, ভারতের সীমান্তবর্তী জঙ্গল থেকে অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ভুট্টাখেতের জালে আটকা পড়ে। অজগরটি উদ্ধার করে আনা হলে। অজগরটিকে রংপুর চিড়িয়াখানায় রাখা হবে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করার জন্য পাটগ্রাম প্রাণিসম্পদ ও বন বিভাগের দুইজন কর্মী ঘটনাস্থলে গেছেন। তারা এলে বিস্তারিত বলা যাবে।

0 comments on “পাটগ্রামে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ