Friday, 25 September, 2026

হাবিপ্রবিতে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক পরীক্ষা শুরু


হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অন্তর্গত পরিসংখ্যান, গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগের পরীক্ষা শুরু হয়।

এ ছাড়া বিজনেস স্টাডিজ অনুষদসহ বিভিন্ন অনুষদের অন্তর্গত বিভাগসমূহের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী সপ্তাহ থেকে অন্যান্য বিভাগসমূহের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছ।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বে মেনে পরীক্ষাসমূহ নেওয়া হচ্ছে। অন্যান্য বিভাগের বাকি থাকা পরীক্ষাও স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এদিকে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার বাসসমূহ চলাচল শুরু করায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ব্যাপারে শিক্ষার্থীরা দাবি জানালেও সর্বশেষ একাডেমিক কাউন্সিলে ৭ জানুয়ারি থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ব্যাপারে সম্মতি দেয় হাবিপ্রবি প্রশাসন।

0 comments on “হাবিপ্রবিতে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক পরীক্ষা শুরু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ