Wednesday, 17 June, 2026

বিড়ালের টিকা কেন এবং কখন দিবেন?


বিড়ালের বিভিন্ন রোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের টিকা রয়েছে। শুধুমাত্র বিড়ালের সুরক্ষার জন্য নয় বরং বিড়াল পালকের সুরক্ষার জন্যও প্রতিবছর বিড়ালকে টিকা দেয়া উচিত। আপনার পোষা বিড়ালের সুরক্ষায় বিড়াল কে যত্ন রাখুন।

টিকা কি?

টিকা হচ্ছে প্রতিষেধক যা বিড়ালের শরীরে এন্টিবডি তৈরি করে এবং রোগ-জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

আরো পড়ুন
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর: জেলেদের বিকল্প কর্মসংস্থান ও বিশেষ কার্ডের ঘোষণা
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব ধরনের ক্ষতিকর জাল উৎপাদন সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন মৎস্য ও Read more

গোবিন্দগঞ্জে ‘চিউন’ আখের বাম্পার ফলন: তীব্র গরমে রসের চড়া চাহিদা
গোবিন্দগঞ্জে ‘চিউন’ আখের বাম্পার ফলন: তীব্র গরমে রসের চড়া চাহিদা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে চিবিয়ে ও রস করে খাওয়ার বিশেষ ‘চিউন’ জাতের আখের আশানুরূপ ফলন হয়েছে। বাজারে বর্তমানে এই Read more

বিড়ালকে টিকা কেন দিবেন?

বিড়ালের কিছু মারাত্মক রোগ আছে যা হলে বিড়াল মারা যায় এমনকি তখন কোন ওষুধ কাজ করেনা। তাই রোগ হওয়ার আগে বিড়ালকে টিকা দিতে হয়। তবে অসুস্থ অবস্থায় টিকা দিলে তা কাজ করেনা। এর মধ্যে কিছুরোগ (যেমন-rabies) মানুষের মধ্যেও সংক্রামিত হতে পারে। তাই পোষা বিড়াল এবং মানুষ দুইজনের সুরক্ষার জন্য টিকা প্রয়োজন।

বিড়ালের রোগ প্রতিরোধ
বিড়ালের রোগ প্রতিরোধ

টিকা কখন দিবেন?

সাধারণত বিড়ালের বয়স ৩মাস হওয়ার পর টিকা দিতে হয়। ১বার টিকা দিলে তার মেয়াদ থাকে ১বছর (টিকাভেদে মেয়াদ কম বেশি হতে পারে)। তাই প্রতি ১বছর পরপর টিকা দিতে হবে।

বিড়ালকে কি টিকা দিতে হয়?

অনেক ধরনের টিকা রয়েছে। তবে বাংলাদেশে বর্তমানে ৩টি টিকা বেশি দেওয়া হয়।

1. Nobivac® Feline 1-HCPCh

Nobivac vaccine বিড়ালকে ৪টি ভাইরাস, ব্যাকটেরিয়াজনিত প্রাণনাশক রোগ থেকে সুরক্ষিত রাখে। এই vaccine বাংলাদেশে সহজলভ্য এবং বিড়ালের জন্য খুবই উপকারী। এই vaccine যেসব রোগ প্রতিরোধ করে –

Feline Calicivirus (FCV) (cat flu /বিড়ালের জ্বর), Feline Rhinotracheitis (নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা), Feline Panleukopenia (FPV), Feline Chlamydophila.

2. RABISIN®

জলাতঙ্ক বিড়ালের একটি মারাত্মক এবং প্রানঘাতী সংক্রামক রোগ। Rabisin vaccine বিড়ালকে জলাতঙ্ক (rabies) রোগ থেকে রক্ষা করে।এটি ৩বছর, ১বছর, ৬মাস বিভিন্ন মেয়াদী হয়ে থাকে।

3. Quadricat®

Quadricat vaccine বিড়ালকে calicivirus , rhinotracheitis, panleukopenia এবং rabies থেকে রক্ষা করে।

কোথায় টিকা দেওয়া হয়?

প্রায় সব Vet-ই বিড়ালের vaccine দিয়ে থাকেন। আপনার পরিচিত কোন Vet এর ঠিকানা খুঁজে টিকা দেওয়ার জন্য নিয়ে যেতে পারেন। সবধরনের vaccine এর মূল্য একরকম নয়। বিভিন্ন Vet বিভিন্ন রকম দাম নির্ধারণ করে থাকেন।

টিকা এর কি কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে?

সাধারনত এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে অনেক বিড়ালের ২-১ দিনের জন্য চুলকানি, ঝিমঝিম ভাব, খাওয়ায় অরুচি, বমি ইত্যাদি হতে পারে। তবে এই লক্ষণ বেশিদিন থাকলে অবশ্যই Vet এর সাথে যোগাযোগ করতে হবে।

0 comments on “বিড়ালের টিকা কেন এবং কখন দিবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ