Friday, 20 November, 2026

বাকৃবিতে সকল পরীক্ষা স্থগিত!


করোনা সংক্রমণ বাড়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সকল ধরণের পরীক্ষা স্থগিত রাখার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের  করোনা মোকাবেলায় গঠিত টাস্কফোর্স।

পরবর্তীতে ডিন কাউন্সিলের মিটিংয়ে পরীক্ষা স্থগিতের বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হবে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।

তিনি বলেন, দেশে সম্প্রতি করোনা সংক্রমণের হার ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় অনেক শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অবিভাবক সশরীরে পরীক্ষা গ্রহণের বিষয়ে অসম্মতি জানিয়েছে।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

বাকৃবির করোনা মোকাবেলায় গঠিত টাস্কফোর্স দেশে করোনা সংক্রমণের হার বিবেচনায় পরীক্ষা স্থগিতের জন্য সুপারিশ করেছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা আবারো পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিবো। তবে ঈদুল আযহার পরও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আমরা শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবো।

উল্লেখ্য, গত ৬ জুন শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে  সশরীরে পরীক্ষা গ্রহণের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

0 comments on “বাকৃবিতে সকল পরীক্ষা স্থগিত!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ