Monday, 28 September, 2026

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. আবদুল বাসেত


হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০’ এর ১০ (১) এর ধারা অনুসারে অধ্যাপক ড. মো. আবদুল বাসেতকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করেন।

সোমবার (২২ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপাচার্য নিয়োগ দেয়া হয়।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

অধ্যাপক আবদুল বাসেত ১৯৯৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি ড. বাসেত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

0 comments on “হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. আবদুল বাসেত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ