Sunday, 27 September, 2026

দশমিনায় পাঁচ লাখ চিংড়ির রেণু জব্দ


পটুয়াখালীর দশমিনা উপজেলায় অভিযান চালিয়ে ট্রাকসহ পাঁচ লাখ চিংড়ির রেণু জব্দ করেছে পুলিশ। এসময় মোস্তাকিম মোল্লা (৪০) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

জানা যায়, শনিবার (২২ মে) গভীর রাতে গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুখ আহম্মেদের নেতৃত্বে দশমিনা উপজেলার আরজবেগী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে ওই রেণু জব্দ করা হয়। ওই রেণুর বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে।

পরে রবিবার (২৩ মে) ভোরে ভ্রাম্যমাণ আদালতে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন ওই ট্রাকচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত চিংড়ির রেণুগুলো উপজেলার আউলিয়াপুর এলাকার তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। তবে পাচারের সঙ্গে যুক্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

দশমিনা থানার ওসি মো. জসিম জানান, জব্দকৃত চিংড়ির রেণুগুলো গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুখ আহম্মেদ ও দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিনের উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে। পাচারকাজে ব্যবহার করা ট্রাকটি জব্দ করা হয়েছে।

0 comments on “দশমিনায় পাঁচ লাখ চিংড়ির রেণু জব্দ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ