Thursday, 05 November, 2026

পিরোজপুরে ৫০ মণ জাটকা জব্দ


পিরোজপুরের কাউখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে কুয়াকাটা থেকে যশোরগামী মীম জল নামের একটি যাত্রীবাহী বাসে অভিযানে চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার নওশের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময় কাউখালীর বেকুটিয়া ফেরিঘাটে মীমজল নামের যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের বাস্কার থেকে ৫০ মণ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা।

আরো পড়ুন
শীতকালীন পোষা প্রাণীর (Pet Animals) যত্ন: প্রয়োজনীয় করণীয় ও সতর্কতা
শীতকালে কুকুর, বিড়াল বা পাখির বিশেষ যত্ন এবং কিছু জরুরি সতর্কতা আলোচনা

শীতের আগমন আমাদের জন্য আরামদায়ক হলেও, বাড়ির আদুরে পোষা প্রাণীগুলোর জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং। অবোলা এসব প্রাণীরা নিজেদের কষ্টের Read more

তেলাপিয়া মাছের শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পরিচর্যা

বাণিজ্যিক মৎস্য চাষে তেলাপিয়া অন্যতম লাভজনক ও জনপ্রিয় মাছ। তবে শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে পুকুরের পরিবেশ এবং মাছের Read more

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে শুক্রবার সকালে স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় কাস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার নওশের আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল, উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

0 comments on “পিরোজপুরে ৫০ মণ জাটকা জব্দ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ