Sunday, 27 September, 2026

দ্বিতীয় মেয়াদে বশেমুরকৃবি’র উপাচার্য ড. গিয়াসউদ্দীন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়াকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ মে) উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার গতিশীল নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন, যা তার বর্তমান মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর (১১ জুন ২০২১) হতে কার্যকর হবে।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

তিনি আরো জানান, রাষ্ট্রপতি’র এ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিশ্ববিদ্যালয় পরিবার মনে করছে, তার গতিশীল নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক গতিশীলতা অব্যাহত থাকবে ও ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। উপাচার্য হিসেবে তার এ দ্বিতীয় মেয়াদের নিয়োগের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

0 comments on “দ্বিতীয় মেয়াদে বশেমুরকৃবি’র উপাচার্য ড. গিয়াসউদ্দীন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ