Monday, 28 September, 2026

শত্রুতার আগুনে পুড়ল ৯ ছাগল


রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে দেশি ছাগলের খামারে আগুন দিয়ে ৯টি ছাগল হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) রাতে বাঘা উপজেলার কলিগ্রামে দিন মোহাম্মদ দুখু নামের এক ব্যক্তির খামারে এ ঘটনা ঘটে।

খামার মালিক দিন মোহাম্মদ দুখু বলেন, আমার খামারে রাতের আধারে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ৯টি ছাগল মারা গেছে ও একটি ঘর পুড়ে গেছে। ছাগলগুলোর মধ্যে ৩টি ছাগল দুই/এক সপ্তাহের মধ্যে বাচ্চা প্রসব করবে। আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, আগুনে পুড়ে ছাগল মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সে খুব কষ্ট করে বাড়ির পাশে ঘর তুলে দেশি ছাগলের একটি খামার দিয়েছে। এই ঘরে আগুন লেগে ৯টি ছাগল মারা গেছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল বারি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ বিষয়ে দিন মোহাম্মদ দুখু একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 comments on “শত্রুতার আগুনে পুড়ল ৯ ছাগল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ