Monday, 16 November, 2026

কুমিল্লায় কুমড়া চাষে লাভবান কৃষক


কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুরে কুমড়া চাষে লাভবান হয়েছেন কৃষকেরা। আলুর জমিতে কুমড়া চাষে এ সফলতা পান তারা।

ভবানীপুর ইউনিয়নের উত্তর দিঘলী, ছোট হরিপুর ও নরিনসহ বিভিন্ন গ্রামে এই দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, খেতে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় মিষ্টি কমুড়া। অধিকাংশ কুমড়া পেকে হলুদ রঙ ধরেছে। কৃষকরা কুমড়া তুলছেন। খেতের পাশের রাস্তায় দাঁড় করানো রিকশা-ভ্যান এনে কুমড়া রাখছেন। বড় কুমড়া গুলোর ওজন ১০ থেকে ১৫ কেজির মতো হবে।

আরো পড়ুন
আলুর বাজারে ভয়াবহ দরপতন: লোকসান কেজিতে ১১-১৪ টাকা
আলু ব্যবসার লোকসান

"দুই দিন আগে এগারসিন্দুর কোল্ড স্টোরেজ থেকে ১৩ টাকা কেজি দরে আলু কিনেছি। এখনো হিমাগার থেকে বের করিনি। এরই মধ্যে Read more

তিস্তার বুকে সোনালি হাসি: অনুকূল আবহাওয়ায় আমনের বাম্পার ফলন

ষাট বছর বয়সী কৃষক মেসের আলীর জীবনের গল্পটা তিস্তা নদীর ভাঙা-গড়ার মতোই। গত কয়েক বছরে রাক্ষুসে তিস্তা কেড়ে নিয়েছে তার Read more

কৃষক কবির হোসেন বলেন, তিনি ৫০ শতক জমিতে আলু চাষ করেন। সেখানে ২৫ হাজার টাকা পুঁজি দিয়ে ৭০ হাজার টাকার আলু বিক্রি করেছেন। একই জমিতে আলুর বীজ লাগানোর কিছুদিন পর কুমড়ার চারা লাগান। এক মাস আগে আলু তোলার পর কুমড়া গাছ বাড়তে থাকে। সেখান থেকে এক হাজারের বেশি কুমড়া পেয়েছেন।

পাইকারি প্রতিটি কুমড়া ৫০ টাকার বেশি পাবেন। এতে তার আয় হবে ৫০ হাজার টাকার বেশি। বীজ ছাড়া কুমড়া চাষে তার কোন বাড়তি খরচ হয়নি। ভালো লাভ পেয়ে খুশি কবিরের মতো অন্য কৃষকরাও।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম সারোয়া ভুঁইয়া বলেন, আমাদের পরামর্শ মতে আলুর জমিতে মিষ্টি কুমড়া লাগিয়ে ভালো ফলন পেয়েছেন স্থানীয় কৃষকরা। এটা তাদের নিকট বোনাস ফসল। কোন বাড়তি সার, কীটনাশক দিতে হয়নি। আলুর জন্য তৈরি জমিতে তারা কুমড়ার চারা লাগিয়েছেন।

0 comments on “কুমিল্লায় কুমড়া চাষে লাভবান কৃষক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ