Friday, 16 October, 2026

রায়পুরে ১৫ মণ জাটকা জব্দ


লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা, প্রায় ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়।

রায়পুর উপজেলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের কমান্ডেন্ট অফিসার মো. নজরুল ইসলাম জানান, জব্দকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, অসহায় ও গরিবের মাঝে বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন
কৃষিকে লাভজনক করতে গবেষণা ও কোল্ড স্টোরেজে জোর দেওয়ার আহ্বান: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কৃষি খাতে যেসব জায়গায় ঘাটতি রয়েছে, তা গবেষণার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে সরকারি সহায়তা ও Read more

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

তিনি আরও বলেন, জাটকার সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায়নি। আটককৃত নৌকাটি মৎস্য বিভাগের জিম্মায় রয়েছে। মেঘনা নদীতে কারেন্ট জাল ও জাটকা নিধন রোধে অভিযান অব্যাহত থাকবে।

0 comments on “রায়পুরে ১৫ মণ জাটকা জব্দ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ