Thursday, 24 September, 2026

বাকৃবির নতুন প্রক্টর ড. মহির


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে আগামী দুই বছরের জন্যে তাকে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

অধ্যাপক মহির উদ্দীন প্রক্টর হিসেবে দ্বায়িত্ব গ্রহণের আগে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালকের দ্বায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, আশরাফুল হক হলের প্রভোস্ট এবং সহকারী প্রক্টর হিসেবেও দ্বায়িত্ব পালন করেন।

ড. মহির প্রথম শ্রেনীতে ১৯৮৮ সালে এসএসসি এবং ১৯৯০ সালে এইচএসসি পাস করেন। পরে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হন।

তিনি ২০০০ সালে বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন। পরে ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি জার্মানীর হামবাল্ট বিশ্ববিদ্যালয় থেকে কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি লাভ করেন।বাকৃবির নতুন প্রক্টর ড. মহির

0 comments on “বাকৃবির নতুন প্রক্টর ড. মহির”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ