Wednesday, 19 August, 2026

উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়


গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও আন্তর্জাতিক অঙ্গনে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ‘University Ranking by Innovation (URI) ২০২৫’-এর ‘টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন’ এবং ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ উভয় ক্যাটাগরিতে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এর আগেও ২০২৪ সালে গাকৃবি একই ক্যাটাগরিতে প্রথম স্থান দখল করেছিল।

বৃহস্পতিবার উরি কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করে। ফলাফলে দেখা যায়, আন্তর্জাতিক পরিসরে গাকৃবি শীর্ষ ১০০ উদ্ভাবনী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ৭৭তম স্থান অধিকার করেছে। এছাড়াও, গ্লোবাল শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় তাদের অবস্থান ৩৩১তম, যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান এই অসাধারণ অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের সম্মিলিত পরিশ্রমের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “এই অর্জন আমাদের উদ্ভাবনমুখী ও টেকসই কৃষিশিক্ষার ‘গ্লোবাল মডেল’ গড়ার পথে আরও দৃঢ় প্রত্যয়ী করেছে।”

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

0 comments on “উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ