Monday, 28 September, 2026

এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফ করলো বশেমুরকৃবি


সামার ২০২১ টার্মের এনরোলমেন্টের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) এমএস ও পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফলে স্বাভাবিক এনরোলমেন্টের সময় ১৫ মার্চ, ২০২১ পর্যন্ত বাড়লো। গত ১ মার্চ ২০২১ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। কোভিড-১৯ পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, উইন্টার ২০২০ টার্মের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত পরবর্তী টার্মের স্বাভাবিক এনরোলমেন্ট এবং ৮ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিলম্ব ফিসহ এনরোলমেন্ট করার কথা ছিল।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

0 comments on “এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফ করলো বশেমুরকৃবি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ