Tuesday, 29 September, 2026

দিনাজপুরে ধানের দাম বেড়েছে


দিনাজপুরে বেশিরভাগ জমির ধানকাটা ও মাড়াই শেষ হওয়ায় হাটবাজারগুলোতে ধানের কেনাবেচা জমজমাটভাবে শুরু হয়েছে। তবে এ সপ্তাহের ব্যবধানে ধানের দাম প্রতি বস্তায় প্রকারভেদে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে।

দিনাজপুরের সদর উপজেলার গোপালগঞ্জ হাটে সকাল থেকেই ট্রাক্টর, রিকশাভ্যান, ভটভটিতে ধান নিয়ে আসেন কৃষকরা। গুটি স্বর্ণা, সুমন স্বর্ণা, হাইব্রিড ২৮, ২৯, বিনা-৭, স্বর্ণা জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি বস্তা ২ হাজার ৫০ টাকা থেকে ২ হাজার ২০০ টাকা। আর চিকন ধান জিরা কাটারি, কাটারি প্রতি বস্তা ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা।

কৃষকরা বলছেন, দাম সন্তোষজনক হলেও অতিবৃষ্টি, বন্যা এবং পোকার আক্রমণে আশানুরূপ ফলন পাননি। এদিকে চালের উৎপাদন খরচ বেশি হওয়ার অজুহাতে সরকারের সঙ্গে এখনো চুক্তি করেননি জেলার মিলাররা।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

মিলাররা বলেন, চালের তুলনায় ধানের দাম বেশি। তাই সরকারি গুদামে চাল দিলে লোকসান গুনতে হবে।

জেলার ১৩ উপজেলা থেকে এবার সরকার মিলারদের কাছ ৭৪ হাজার ৯১ মেট্রিক টন চাল এবং ১১ হাজার ৯২৭ মেট্রিক টন ধান কিনবে।

0 comments on “দিনাজপুরে ধানের দাম বেড়েছে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ