Saturday, 10 October, 2026

কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর


দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষিশিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত সোমবার (১৪ জুন) কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষাকে প্রাধান্য দেয়া বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের করোনা পরিস্থিতি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পর্যালোচনা করে পূর্বঘোষিত তারিখ ৩১ জুলাইয়ের পরিবর্তে আগামী ৪ সেপ্টেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।’

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য www.admission-agri.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

0 comments on “কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ