Wednesday, 09 September, 2026

লকডাউনে মাছ-মাংস-দুধ-ডিমের পরিবহন ও বিপণনের অনুমতি চেয়ে চিঠি


ইদ পরবর্তী সরকারঘোষিত কঠোর লকডাউনে কোরবানির মাংস প্রক্রিয়াজাত ও সরবরাহ এবং মাছ-মাংস-দুধ-ডিমের উৎপাদন, পরিবহন ও বিপণনের অনুমতি চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

রবিবার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-১ অধিশাখা থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে এ চিঠি দেয়া হয়।

এতে বলা হয়, করোনা (কোভিড-১৯) বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সারাদেশে খাদ্যদ্রব্য, ওষুধ এবং জরুরি পণ্য পরিবহন ও বিক্রয় বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হয়েছে।

আরো পড়ুন
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ওমানে যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী। ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিয়োগে চুক্তি স্বাক্ষর। ভিসা চালুতে কূটনৈতিক চেষ্টা জোরদার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য উন্মোচিত হচ্ছে নতুন এক সম্ভাবনার দ্বার। বাংলাদেশ থেকে শিগগিরই ১০ হাজার দক্ষ ও অভিজ্ঞ Read more

ভূমিধস ও নদীভাঙন রোধে ‘বিন্না ঘাস’ চাষের সমীক্ষায় টেকনিক্যাল কমিটি গঠন
নদীভাঙন ও ভূমিধস রোধে বিন্না ঘাস চাষের সম্ভাব্যতা যাচাইয়ে ৩৪ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করল সরকার।

দেশের নদীভাঙন, পাহাড়ি ভূমিধস এবং সড়ক-বাঁধের ঝুঁকিপূর্ণ ঢাল রক্ষায় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ‘বিন্না ঘাস’ (Vetiver Grass) ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে ৩৪ Read more

ঈদুল আজহার সময় এবং পরবর্তীতে সমন্বিত খামার ও মাংস প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান (বেঙ্গল মিট, দেশী মিট, সাদিক এগ্রো ইত্যাদি) গবাদি পশু কোরবানিপূর্বক প্রক্রিয়াজাত করে সেবা গ্রহীতার বাড়িতে পৌঁছে দেয়। এ কাজ সম্পন্ন করতে ঈদুল আজহার পরও ছয় থেকে সাতদিন সময়ের প্রয়োজন হবে।

চিঠিতে আরও বলা হয়, দেশের জনগণের জন্য পুষ্টির চাহিদা পূরণে মাছ-মাংস, দুধ-ডিম উৎপাদন, বিপণন এবং সরবরাহ অব্যাহত রাখা প্রয়োজন। এ লক্ষ্যে এ সব খাদ্যসামগ্রী উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট কাঁচামালের অব্যাহত জোন নিশ্চিত করা আবশ্যক।

এ অবস্থায় বিধিনিষেধ চলাকালে কোরবানির মাংস প্রক্রিয়াজাতকরণ, মাছ-মাংস, দুধ-ডিম এবং এর জন্য প্রয়োজনীয় কাঁচামাল, খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, কৃত্রিম প্রজননের সামগ্রী উৎপাদনে খামার ও কারখানা খোলা রাখাসহ সরবরাহ এবং বিপণন বিধিনিষেধের আওতাবহির্ভূত ঘোষণার জন্য অনুরোধ করা হয়।

এর আগে ঈদুল আজহা সামনে রেখে চলমান লকডাউন শিথিল করা হলেও আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।

0 comments on “লকডাউনে মাছ-মাংস-দুধ-ডিমের পরিবহন ও বিপণনের অনুমতি চেয়ে চিঠি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ