Saturday, 10 October, 2026

এক গাভীতে ২ বকনা বাছুরের জন্ম!


চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গায় এক গাভির দুইটি বকনা বাছুর জন্ম দেওয়ার বিরল ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ জুন) কার্পাসডাঙ্গা গ্রামের কবরস্থান পাড়ার আব্দুল মান্নানের গাভিতে এ ঘটনা ঘটে।

একসঙ্গে দুইটি বাছুর প্রসব করায় প্রতিবেশীরা দেখতে আব্দুল মান্নানের বাড়িতে ভিড় জমান।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

গাভির মালিক আব্দুল মান্নান জানান, ভারতীয় গীর জাতের ওই গাভিটিকে কৃত্রিম প্রজনন করান। তারা স্বামী-স্ত্রী দুজনেই গাভিটিকে সন্তানের মতো করে দেখভাল করেন। পেটে বাচ্চা আসার পর থেকে সেবাযত্ন আরও বেড়ে যায়। তিনি বলেন, আজ আমাদের কষ্ট স্বার্থক হয়েছে। বাছুর দুটি ও গাভি সুস্থ আছে।

চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা জানান, অনেক ক্ষেত্রে একটি গাভির দুটি বাছুর হয়। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাভির যেন দুধের স্বল্পতা না হয়। গাভিকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। বাছুর যেন ঠিকমতো দুধ পায়।

তিনি আরও বলেন, যদি গাভি এবং বাছুরের কোনো সমস্যা দেখা দেয় তাহলে যেন ওই গাভির মালিক উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করেন।

0 comments on “এক গাভীতে ২ বকনা বাছুরের জন্ম!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ