Friday, 17 April, 2026

আমন মৌসুমে শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ


আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীন উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় আমন মৌসুমে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি ভুর্তকির মাধ্যমে ২০২২-২০২৩ অর্থ বছরে আমন মৌসুমে শ্রীমঙ্গল উপজেলায় ৩টি কম্বাইন হারভেস্টার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ১৫টি রিপার মেশিন, ৭টি সিডার, ১টি ড্রায়ার, ৫টি বেড প্লান্টার, ১৭টি পাওয়ার থ্রেসার ও ১টি ভুট্টা মাড়াই যন্ত্র কৃষকদের মাঝে বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ এমপি।

আরো পড়ুন
কৃষক কার্ডের যুগে বাংলাদেশ: ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কৃষক কার্ডের যুগে বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “এ দেশে প্রধান পেশা কৃষি। দেশের চার কোটি পরিবারের প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ কৃষির Read more

আমন মৌসুমের মুখে ইউরিয়া সংকট: বিকল্প উৎস খুঁজছে সরকার, বাড়ছে ভর্তুকির চাপ
আমন মৌসুমের মুখে ইউরিয়া সংকট

আসন্ন জুন মাসে দেশের দ্বিতীয় বৃহত্তম ধান ফসল ‘আমন’ আবাদের মৌসুম শুরু হচ্ছে। ঠিক এই সময়ে ইউরিয়া সারের তীব্র আমদানির Read more

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি প্রমুখ।

0 comments on “আমন মৌসুমে শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ