Sunday, 20 September, 2026

চুয়াডাঙ্গায় শাবকসহ মেছো বাঘ উদ্ধার


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনীপুর গ্রাম থেকে ৩ টি শাবকসহ মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বাঘগুলো উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মেছো বাঘটি মারা যায়।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি মঙ্গলবার বিকেলে তারিনপুর গ্রামের মাঝের মাঠে তিনটি শাবকসহ মেছো বাঘটি দেখতে পান। তিনি কাঠ দিয়ে আঘাত করে মেছো বাঘটিসহ শাবক তিনটি বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে গ্রামের উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পরে রাতে বন বিভাগের কর্মকর্তারা আহত মেছো বাঘ ও তিনটি শাবক উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেছো বাঘটি মারা যায়।

আরো পড়ুন
২০৩০ সালের মধ্যে পশুখাদ্যের বার্ষিক চাহিদা বেড়ে কোটি টনে পৌঁছাবে
পোল্ট্রি ও মাংসের চাহিদা বাড়ায় ২০৩০ সালের মধ্যে দেশে অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা ১ কোটি টনে পৌঁছাবে

দেশে পোল্ট্রি ও মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণের হাত ধরে আগামী ২০৩০ সালের মধ্যে পশুখাদ্য বা অ্যানিম্যাল ফিডের বার্ষিক চাহিদা বেড়ে Read more

মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, কেনাবেচা ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার।

মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশ সম্পদ সুরক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ Read more

বুধবার (৭ এপ্রিল) বিকেলে শাবক তিনটি খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এসময় খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আঞ্চলিক কর্মকর্তা মোশাররফ হোসেন, স্কাউট আঞ্চলিক কর্মকর্তা অনিমেষ মিমবরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শাবক তিনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

0 comments on “চুয়াডাঙ্গায় শাবকসহ মেছো বাঘ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ