Wednesday, 16 September, 2026

মুকসুদপুরে উদ্যোক্তাদের মাঝে পিকআপ বিতরণ


গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এনএটিপি-২ প্রকল্পের আওতায় এআইএফ-৩ ম্যাচিংগ্রান্ড প্রাপ্ত উপজেলার ৩ উদ্যোক্তার মাঝে ৩টি পিকআপ বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে উদ্যোক্তাদের মাঝে ওই পিকআপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ।

আরো পড়ুন
গুদামে উপচে পড়া সার, মাঠে হাহাকার: ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থায় জিম্মি আমন চাষিরা

সারাদেশে মাঠপর্যায়ে আমন ধানের আবাদ পুরোদমে চলছে। এই সময়ে কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন ইউরিয়াসহ অন্যান্য সার। সরকারি তথ্যমতে, দেশে সারের Read more

বাড়তি দাম ও পর্যাপ্ত মজুতে ২০২৩-২৭ মেয়াদে গম আমদানি ১১% কমার পূর্বাভাস
বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও দেশে পর্যাপ্ত মজুদের কারণে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে গম আমদানি ১১% কমে ৬৬ লাখ টনে নামার পূর্বাভাস দিয়েছে USDA

বিশ্ববাজারে চড়া দাম, বাজারে পর্যাপ্ত মজুদ এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে আগামী ২০২৬-২৭ বিপণন বছরে বাংলাদেশে গম আমদানি ১১ Read more

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এনএটিপি-২ প্রকল্পের আওতায় এআইএফ-৩ ম্যাচিংগ্রান্ড প্রাপ্ত উদ্যোক্তা উপজেলার মহারাজপুর ইউনিয়নের রবিউল ইসলাম মোল্যাকে ২৩ লাখ টাকা মূল্যের, গোবিন্দপুর ইউনিয়নের রুবেল আলমকে ১৬ লাখ টাকা মূল্যের এবং ভাবড়াশুর ইউনিয়নের ইব্রাহিম মোল্যাকে ১৪ লাখ টাকা মূল্যের পিকআপ দেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় সরকার তিনটি পিকআপের মোট মূল্যের অর্ধেক টাকা ভুর্তুকি দিয়েছে। মূলত কৃষি পণ্য পরিবহনের জন্য সরকার ভুর্তুকি দিয়ে কৃষকদের পিকআপ দিয়েছে বলেও জানান তিনি।

0 comments on “মুকসুদপুরে উদ্যোক্তাদের মাঝে পিকআপ বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ