Friday, 20 November, 2026

‘কোনো কৃষিজমি পতিত রাখা যাবে না’


কৃষকের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, ‘কোনো কৃষিজমি পতিত রাখা যাবে না। সারা বছর বিভিন্ন প্রকার ফসল অধিক পরিমাণে ফলাতে মনোযোগী হতে হবে।’

সোমবার (২৮ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার’ প্রতিপাদ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন মন্ত্রী।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

পরিবেশমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে করোনাভাইরাসের অধিকতর সংক্রামক ভ্যারিয়েন্টের সংক্রমণ চলছে। এজন্য পূর্বের তুলনায় অধিকতর মনোযোগী হয়ে সবাইকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দকে জনসচেতনতা সৃষ্টির কাজে সম্পৃক্ত করতে হবে।’ মাস্ক বিতরণ কার্যক্রম জোরদারের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ প্রমুখ।

0 comments on “‘কোনো কৃষিজমি পতিত রাখা যাবে না’”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ