Tuesday, 29 September, 2026

পাইকারিতে কমেছে চালের দাম


রাজধানীর পাইকারি বাজারে চালের দাম প্রতি কেজিতে ১ থেকে ৩ টাকা কমেছে। শুক্রবার (১৫ জানুয়ারি) বিভিন্ন পাইকারি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

ঢাকার বাবুবাজারে দোকান ও মানভেদে মিনিকেট বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬০ টাকা কেজি। পাইকারিতে নাজিরশাইল ৫৮ থেকে ৬৪ টাকা, বিআর আটাশ ৪৫ থেকে ৪৭, পাইজাম ৪৫ থেকে ৫০ টাকা কেজি।

বিক্রেতারা বলছেন, মিল থেকে এখনো কম দামের চাল পাচ্ছেন না তারা। আমদানি করা চাল বাজারে এলে দাম কমতে পারে, সেই আশঙ্কায় ২ থেকে ৩ টাকা লোকসানেই চাল বিক্রি করছেন বলে দাবি বিক্রেতাদের।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে চিনির দাম কেজি ৩ থেকে ৫ টাকা বেড়েছে। খুচরায় খোলা চিনি বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি। খোলা সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে। ভালো মানের খোলা সয়াবিন তেল ১১৮ থেকে ১২১ টাকা লিটার। সয়াবিন সুপার ১০৭ থেকে ১০৮ টাকা এবং পামওয়েল বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১০৬ টাকা লিটার।

বিক্রেতারা বলছেন, দাম ৪ থেকে ৫ টাকা কমলেও খোলা তেলের সরবরাহ কম।

0 comments on “পাইকারিতে কমেছে চালের দাম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ