Friday, 27 November, 2026

বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস


মাগুরায় উচ্চফলনশীল জাতের বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) দুপুরে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার বেলনগর গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ।

এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু তালহা, কৃষিবিদ নূর-এ নবি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক শাহীনুর রহমান মিজানুর রহমান চপল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহানাজ আশরাফি সাথী, তারিকুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি: অধিক লাভের জন্য জমি তৈরি, সার ও পরিচর্যার পূর্ণাঙ্গ গাইড
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি

বাংলাদেশের কৃষকদের জন্য শীতকাল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক ফসলের মৌসুম। অনুকূল আবহাওয়া ও রোগবালাই তুলনামূলক কম থাকায় এ সময় Read more

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বারি গম-৩৩ উচ্চ ফলনশীল গমের একটি জাত। এটি ব্লাস্ট রোগ ও মরিচা রোগ প্রতিরোধী। এটির জীবনকাল ১১০ থেকে ১১৫ দিন। সাধারণ জাতের গমের তুলনায় বারি-৩৩ জাত দুই গুনেরও বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন।

সাধারণ জাতে যেখানে হেক্টর প্রতি উৎপাদন হয় ২ থেকে আড়াই মেট্রিক টন গম, সেখানে বারি-৩৩ জাতের হেক্টর প্রতি উৎপাদন হয় ৪ থেকে ৫ মেট্রিক টন গম। মাঠ দিবসে প্রায় ৩ শতাধিক কৃষক কৃষাণী অংশ নেন।

0 comments on “বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ