Monday, 28 September, 2026

শিমুলিয়া ঘাটে ৩৮ মণ চিংড়ি জব্দ


মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ৩৮ মন জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ওই চিংড়ি জব্দ করে নৌপুলিশ।

মাওয়া নৌপুলিশের ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে শিমুলিয়া ঘাটে মোংলা থেকে আসা ঢাকাগামী বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানে ১১টি কার্টুনভর্তি ৩৮ মণ জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

তিনি বলেন, এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় চিংড়ির ওজন বাড়াতে এক ধরনের জেলি চিংড়ির ভেতর কৌশলে ভরে দিচ্ছে, যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর।

সিরাজুল কবির জানান, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে চিংড়ির মালিক পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

0 comments on “শিমুলিয়া ঘাটে ৩৮ মণ চিংড়ি জব্দ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ