Sunday, 11 October, 2026

কৃষি আয়ে করমুক্ত সীমা বাড়িয়ে ৫ লাখ টাকার প্রস্তাব


অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কৃষিখাতকে উৎসাহিত করতে কৃষি আয়ের করমুক্ত সীমা ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছেন।

সোমবার জাতীয় সংসদে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট পেশকালে তিনি এ ঘোষণা দেন।

অর্থ উপদেষ্টা বলেন, “কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি আয়ের প্রথম ৫ লাখ টাকা করমুক্ত রাখা হয়েছে।”

আরো পড়ুন
প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বাসাভা পেট সামিট’ এ উন্মোচিত হলো এসিআই-এর কৃমিনাশক ‘Prazinex

পোষা প্রাণী প্রেমী, ভেটেরিনারিয়ান এবং প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাসাভা পেট সামিট’ Read more

সফলভাবে গিরিবাজ (Tumbler pigeon) কবুতর পালন পদ্ধতি ও করণীয়
সফলভাবে গিরিবাজ কবুতর পালন পদ্ধতি ও সঠিক পরিচর্যার নির্দেশিকা। জানুন ভালো জাত, নর-মাদি চেনার উপায়, ডিম-বাচ্চার সময়কাল ও বাজারদর সম্পর্কে।

বাংলাদেশের কবুতরপ্রেমী ও খামারিদের কাছে সর্বাধিক জনপ্রিয় একটি জাত হলো গিরিবাজ কবুতর। আকাশে উঁচুতে উড়া এবং শূন্যে চোখধাঁধানো ডিগবাজি খাওয়ার Read more

এই প্রস্তাব অনুমোদিত হলে, একজন কৃষকের মোট করমুক্ত আয়ের সীমা দাঁড়াবে ৮ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে সাধারণ করমুক্ত সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকার পাশাপাশি অতিরিক্ত ৫ লাখ টাকা কৃষি আয় করমুক্ত হবে। তবে, এই সুবিধা পেতে করদাতার সম্পূর্ণ আয় কৃষিখাত থেকে আসতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে কৃষি আয়ের করমুক্ত সীমা ২ লাখ টাকা ছিল। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে কৃষকদের করের চাপ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কৃষিখাতে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য এটি একটি বড় প্রণোদনা হিসেবে কাজ করবে।

0 comments on “কৃষি আয়ে করমুক্ত সীমা বাড়িয়ে ৫ লাখ টাকার প্রস্তাব”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ