Saturday, 12 September, 2026

নাটোরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ


নাটোরের বড়াইগ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের অন্তত সাত লাখ টাকার মাছ নিধন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব বিল গরিলায় সলিম মুন্সির (৫৫) পুকুরে এ ঘটনা ঘটে। তিনি উপজেরার শলিষাহাট গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

শুক্রবার (২৫ জুন) বড়াইগ্রাম থানায় অজ্ঞাত আসামির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো পড়ুন
পেঁপের মোজাইক ভাইরাস এবং পাতা কোঁকড়ানো রোগ দমন বিস্তারিত
পেঁপের মোজাইক ভাইরাস (Mosaic Virus) এবং পাতা কোঁকড়ানো (Leaf Curl Virus) রোগ

পেঁপের মোজাইক ভাইরাস (Mosaic Virus) এবং পাতা কোঁকড়ানো (Leaf Curl Virus) রোগ দুটি পেঁপে চাষের সবচেয়ে বড় শত্রু। সরাসরি কোনো Read more

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ওমানে যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী। ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিয়োগে চুক্তি স্বাক্ষর। ভিসা চালুতে কূটনৈতিক চেষ্টা জোরদার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য উন্মোচিত হচ্ছে নতুন এক সম্ভাবনার দ্বার। বাংলাদেশ থেকে শিগগিরই ১০ হাজার দক্ষ ও অভিজ্ঞ Read more

অভিযোগ সূত্রে জানা যায়, বিল গরিলায় ১৩ বছরের জন্য লিজ নিয়ে ৪ বিঘা জমিতে পুকুর করে গত পাঁচ বছর যাবত কার্প জাতীয় মাছের চাষ করে আসছিলেন। এ বছরও একই জাতীয় মাছ চাষ করেছেন। বর্তমানে মাছ প্রায় বিক্রির উপযোগী হয়ে উঠেছে। এরমধ্যেই অজ্ঞাত দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরে গিয়ে তিনি পুকুরে মরা মাছ ভাসতে দেখতে পান।

সলিম মুন্সি বলেন, আমার কারো সাথে দ্বন্দ বা শত্রুতা নেই। কে বা কারা আমার এই ক্ষতি করল আমি তা বুঝতে পারছি না। আমি গরীব মানুষ অনেক কষ্ট করে এই মাছ গুলো চাষ করেছি। এই ক্ষতির ফলে আমি নিঃস্ব হয়ে গেলাম।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

0 comments on “নাটোরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ