Saturday, 10 October, 2026

বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ১৬ জেলে আটক


বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করায় ১৬ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ। এসময় ৪টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ মন ডাডী মাছ ও ১ লাখ মিটার ঘন ফাঁসের জাল জব্দ করা হয়।

পরে রাত এগারোটার দিকে ট্রলারের মালিক আসাদুলের কাছ থেকে ২০ হাজার টাকা, মোশারেফের কাছ থেকে ২০ হাজার টাকা, আলামীনের কাছ থেকে ২০ হাজার টাকা ও হানিফের ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

এছাড়া আটকৃত জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। একইসঙ্গে ট্রলার ও জাল নিষেধাজ্ঞাকালীন সময় পর্যন্ত জব্দ করে রাখা হয় বলে নৌ পুলিশ সূত্রে জানা গেছে।

0 comments on “বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ১৬ জেলে আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ