Friday, 25 September, 2026

বাকৃবিতে কেন্দ্রীয় গবেষণাগারে দুটি অত্যাধুনিক যন্ত্র সংযোজন


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা কার্যক্রম সহজ ও উন্নতর করতে প্রায় চার কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারে দুটি অত্যাধুনিক যন্ত্র সংযোজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) প্রধান অতিথি হিসেবে যন্ত্র দুটির উদ্বোধন করেন  উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

যন্ত্র দুটি হলো- ইন্ডাকটিভলি কাপলড প্লাজমা মাস স্পেকট্রোমেট্রি (আইসিপিএমএস) এবং ডিঅক্সিরাইবোনিউক্লিক এডিস (ডিএনএ) সিকুয়েন্সার যন্ত্র।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. নুরুল হক, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান প্রমুখ।

0 comments on “বাকৃবিতে কেন্দ্রীয় গবেষণাগারে দুটি অত্যাধুনিক যন্ত্র সংযোজন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ