Sunday, 21 June, 2026

নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘দেশের উন্নয়ন কাজে সরকারি কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ভূমিকা যথাযথভাবে পালন করতে হবে। কাজের গতি আগের চেয়ে অনেক বাড়াতে হবে। অর্পিত দায়িত্ব পালনে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে। গবেষণাধর্মী কাজে কর্মকর্তাদের গভীর মনোনিবেশ করতে হবে। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে হবে।’

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. ইয়াহিয়া মাহমুদকে নিয়মিত মহাপরিচালক পদে নিযুক্তির প্রজ্ঞাপন তুলে দেয়া শেষে মন্ত্রণালয় ও আওতাধীন দফতর-সংস্থার কর্মকর্তাদের এই নির্দেশ দেন মন্ত্রী।

এদিনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) (গ্রেড-৩) ড. ইয়াহিয়া মাহমুদকে নিয়মিত মহাপরিচালক (গ্রেড-২) পদে নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আরো পড়ুন
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য: বস্ত্র ও পাটমন্ত্রী
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য

আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বল্পমূল্যের সিন্থেটিক ফাইবারের বিশ্বব্যাপী সহজলভ্যতা এবং ক্রমবর্ধমান ব্যবহার বাংলাদেশের পাটপণ্যের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। এটি Read more

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর: জেলেদের বিকল্প কর্মসংস্থান ও বিশেষ কার্ডের ঘোষণা
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব ধরনের ক্ষতিকর জাল উৎপাদন সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন মৎস্য ও Read more

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মো. ইমদাদুল হক, শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি ও মো. তৌফিকুল আরিফসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

0 comments on “নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ