Tuesday, 11 August, 2026

উৎপাদন বাড়াতে মাংস আমদানিতে ট্যারিফ বসানো হয়েছে: কৃষিমন্ত্রী


কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং উৎপাদন বাড়াতে মাংস আমদানিতে ট্যারিফ বসানো হয়েছে। এটা শুধু মাংস না, প্রতিটি কৃষিখাতকেই উৎসাহিত করতে, আমদানির পরিবর্তে উৎপাদনকে প্রাধান্য দিতেই সরকার এটা ভাবছে।’

শুক্রবার (৪ জুন) অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের সম্ভাবনাময় খাত কৃষি। এখন সময় এসেছে আমাদের আমদানি কমানোর। এখন আমরা উৎপাদন করতে চাই। আমরা উৎপাদনে দেশীয় চাহিদা পূরণ করে রফতানিতে যাচ্ছি। এজন্য রফতানিতে সুযোগ দেয়া হচ্ছে আর আমদানিতে ট্যারিফ বসানো হয়েছে।’

আরো পড়ুন
হিমায়িত চিংড়ি খাতে চরম গভীর সংকট: ১৪ বছরে রপ্তানি কমেছে ৬২%,

আন্তর্জাতিক বাজারে উচ্চ উৎপাদনশীল ও সাশ্রয়ী ‘ভেনামি’ (Vannamei) চিংড়ির চাহিদা আকাশচুম্বী হলেও প্রাচীন ‘বাগদা’ চিংড়ির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে দিন Read more

বুদ্ধিমান ও বিশ্বস্ত সঙ্গী জার্মান শেপার্ড (German Shepherd) কুকুর পালনের পূর্ণাঙ্গ নির্দেশিকা
জার্মান শেপার্ড কুকুর পালন

বিশ্বজুড়ে বুদ্ধিমান, অনুগত এবং চমৎকার পাহাদার হিসেবে অত্যন্ত জনপ্রিয় কুকুরের জাত ‘জার্মান শেপার্ড’ (German Shepherd)। এটি যেমন আপনার পরিবারের একজন Read more

তিনি আরও বলেন, ‘গত দুই-তিন বছর ধরেই পোল্ট্রিখাত অনেক লোকসানে আছে। আবার একটি গাভি থেকে দৈনিক ২০ থেকে ৩০ লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়। এক্ষেত্রে আমরা চাই উৎপাদন বৃদ্ধি পাক এবং উদ্যোক্তারা আরও সুযোগ পান। এতে আমাদের উৎপাদন বাড়বে, আমদানি কমবে। অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ।’

0 comments on “উৎপাদন বাড়াতে মাংস আমদানিতে ট্যারিফ বসানো হয়েছে: কৃষিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ