Monday, 28 September, 2026

কাহালুতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


বগুড়ার কাহালু উপজেলায় ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে খরিপ-মৌসুমী উপশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ওই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি দেওয়া হয়।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে কাহালু উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) রিদওয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আকতার, কাহালু উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা, কাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন সহ কৃষকবৃন্দ।

0 comments on “কাহালুতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ