Sunday, 11 October, 2026

দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন


দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ-২০২১ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) বেলুন উড়িয়ে এই দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রাণী সম্পদ দপ্তর দিনাজপুরের আয়োজনে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

পরে দিনাজপুর প্রাণীসম্পদ দপ্তরের পক্ষ থেকে রাজাবাটী শিশু পরিবারের শিশুদের, বৃদ্ধা আশ্রম নিবাসীদের, মাটির মসজিদ মাদ্রাসার এতিম শিশুদের আলামিয়া মহিলা মাদ্রাসার মোট ১ হাজার শিশুদের ১ গ্লাস করে দুধ পান করানো হয়।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. শাহিনুর আলমের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, কোষাধ্যক্ষ মো. তুহিন আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা মো. মোত্তাদিম খান, ভোক্তা অধিকার দপ্তরের মমতাজ বেগম প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা।

এসময় সহকারী ভূমি কমিশনার (সদর) শাহানুজ্জামান প্রিন্স ও রাজবাটি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মাহমুদা নুসরাত উপস্থিত ছিলেন।

0 comments on “দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ