Monday, 28 September, 2026

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চারা রোপণের উদ্বোধন


বগুড়ার আদমদীঘি উপজেলায় বোরো ধান চাষাবাদের জন্য সরকারিভাবে বিনামূল্যে কৃষকদের বীজের চারা বিতরণের লক্ষে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার প্রান্নাথপুর ফসলী মাঠে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে এই চারা রোপণের উদ্বোধন করেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষিকাজে উৎসাহ বাড়াতে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ওই বীজের চারা রোপণ করা হয়।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, আওয়ামী লীগ নেত আনোয়ার হোসাইন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। সেই সঙ্গে কৃষি শ্রমিকের সংখ্যা হ্রাস পাচ্ছে। ফলে কৃষিতে শ্রমিকের মজুরি বেড়ে যাচ্ছে, তাতে করে ধানের উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। ধানের উৎপাদন খরচ কমাতে দেশের ৪৯২ উপজেলার মধ্যে ৬১টি উপজেলায় প্রথমবারের মতো এই পদ্ধতিতে চাষ করা হচ্ছে। এর আওতায় আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর মাঠে ১৫০ বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান চারা রোপণের উদ্ধোধন করা হয়।

0 comments on “কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চারা রোপণের উদ্বোধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ