Wednesday, 30 September, 2026

বিপন্ন প্রজাতির ‘লাল-ঘাড় ডোরা’ সাপ উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির ‘লাল-ঘাড় ডোরা’সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সাপটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, সাপটি দেখে লোকজন আতংকিত হয়ে আমাকে ফোন দেয়। পরে আমি শ্রীমঙ্গল শহরের কলাবাজারে গিয়ে এটিকে নিয়ে আসি। কলায় ছড়ির ভেতরে করে সাপটি প্রাকৃতিক বন থেকে এখানে আসতে পারে।

তিনি বলেন, এই সাপটির ইংরেজি নাম রেড-নেক কিলবেক (Red-nacked Keelback)। লাল-ঘাড় ডোরা সাপ ছাড়াও বাংলায় একে লাল-ডোরা সাপ বলে। এরা দিবাচর অর্থাৎ দিনের বেলা বিচরণ করে। উত্তেজিত হলে গোখরা সাপের মতো মাথা উঁচু করে ফনা তুলতে পারে। এরা বিষধর এবং তাদের কামড়ে তীব্র বিষ লক্ষ্য করা যায়।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

সজল দেব জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের মিশ্র চিরসবুজ বনের পরিত্যক্ত জলাশয়, আর্দ্র তৃণভূমি প্রভৃতিতে এদের পাওয়া যায়। এরা বিপন্ন প্রজাতি। শীঘ্রই তাকে স্থানীয় বনে অবমুক্ত করা হবে।

0 comments on “বিপন্ন প্রজাতির ‘লাল-ঘাড় ডোরা’ সাপ উদ্ধার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ