Wednesday, 14 October, 2026

ধানবীজের মূল্য বৃদ্ধির দাবিতে বিএডিসি চাষিদের মানববন্ধন


চুয়াডাঙ্গায় বিএডিসি কর্তৃক আমন ধানবীজ সংগ্রহ মূল্য নূন্যতম ৪৫ টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বিএডিসির চুক্তিবদ্ধ চাষিরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলার দৌলতদিয়াড়ের বিএডিসি খাদ্য গুদামের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে একই দাবিতে মানববন্ধনে অংশ নেন ৩ শতাধিক কৃষক।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএডিসি চুক্তিবদ্ধ চাষী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রশীদ, চাষী মো. রোকনুজ্জামান, আবুল কালামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

কক্সবাজারে জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ
কক্সবাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাটির লবণাক্ততা। ফলে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি উপকূলের মানুষের জীবন-জীবিকায় Read more

বক্তারা বলেন, বর্তমান বাজার দরের তুলনায় বিএডিসি নির্ধারিত আমন বীজের সংগ্রহ মূল্য নিতান্তই কম। এতে চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছে। তাছাড়াও বিএডিসির কেন্দ্রে বীজ দেয়ার ৪-৬ মাস পর মূল্য পরিশোধ করা হয়।

অবিলম্বে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা। পরে বিএডিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন আন্দোলনরত কৃষকরা।

0 comments on “ধানবীজের মূল্য বৃদ্ধির দাবিতে বিএডিসি চাষিদের মানববন্ধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ