Monday, 28 September, 2026

বাগেরহাটে সরকার নির্ধারিত দামে বোরো ধান সংগ্রহ শুরু


বাগেরহাটে সরকার নির্ধারিত দামে আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।

জেলা প্রশাসক জানান, সরকারের জারি করা নিয়ম অনুযায়ী বাগেরহাটে খাদ্য শস্য সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ধান সংগ্রহের ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

জানা যায়, ২০২১ সালের বোরো মৌসুমে বাগেরহাট জেলার মোংলা ছাড়া অন্য আটটি উপজেলা থেকে ২৭ টাকা কেজি দরে ৮ হাজার ৫৩০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

এর মধ্যে ফকিরহাট ও সদর উপজেলায় অ্যাপসের মাধ্যমে ২ হাজার ৮৮৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। অন্য উপজেলায় কৃষকদের প্রদত্ত কৃষি কার্ড দিয়ে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে নির্ধারিত ধান সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ধান বিক্রেতারা।

0 comments on “বাগেরহাটে সরকার নির্ধারিত দামে বোরো ধান সংগ্রহ শুরু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ