Tuesday, 03 November, 2026

‘খাদ্য উৎপাদনের পাশাপাশি প্রাণিসম্পদ উৎপাদনেও দেশ স্বয়ংসম্পূর্ণ’


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে। খাদ্য উৎপাদনের পাশাপাশি প্রাণিসম্পদ উৎপাদনেও দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। খামারিরা করোনাকালীন প্রণোদনা পাচ্ছে। এটা আওয়ামী লীগ সরকারের অবদান।

শনিবার (৫ জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

মতলব উত্তর উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। সহযোগিতায় ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প।

আরো পড়ুন
তেলাপিয়া মাছের শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পরিচর্যা

বাণিজ্যিক মৎস্য চাষে তেলাপিয়া অন্যতম লাভজনক ও জনপ্রিয় মাছ। তবে শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে পুকুরের পরিবেশ এবং মাছের Read more

স্মার্ট কৃষি প্রযুক্তি: কম খরচে লাভজনক আনারকলি (Passion Fruit) চাষ পদ্ধতি ও যত্ন
বাংলাদেশে আনারকলি চাষ

বাংলাদেশের কৃষিতে সাম্প্রতিক সময়ে অপ্রচলিত ফল ও সবজি চাষে বিপ্লব ঘটেছে। এর মধ্যে অন্যতম একটি উচ্চমূল্যের ও লাভজনক নাম হলো Read more

তিনি আরও বলেন, মতলবের সব উন্নয়ন কাজগুলো আমি শেষ করব। এজন্য বিভিন্ন মন্ত্রণালয়ে দৌঁড়াদৌড়ি করতেছি। আপনারা আমাকে সহযোগিতা করেন এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও মাইনুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এছাড়াও স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিবা শাপলা, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, শহীদ উল্লা প্রধান ও উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

0 comments on “‘খাদ্য উৎপাদনের পাশাপাশি প্রাণিসম্পদ উৎপাদনেও দেশ স্বয়ংসম্পূর্ণ’”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ