Thursday, 26 November, 2026

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন


১৯৭১ সালে বাংলাদেশে হওয়া গণহত্যার স্বীকৃতিস্বরূপ ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ওয়ান বাংলাদেশের ময়মনসিংহ শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৫ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

ওয়ান বাংলাদেশ ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন ওয়ান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন।

আরো পড়ুন
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি: অধিক লাভের জন্য জমি তৈরি, সার ও পরিচর্যার পূর্ণাঙ্গ গাইড
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি

বাংলাদেশের কৃষকদের জন্য শীতকাল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক ফসলের মৌসুম। অনুকূল আবহাওয়া ও রোগবালাই তুলনামূলক কম থাকায় এ সময় Read more

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

এছাড়াও বক্তব্য রাখেন, ওয়ান বাংলাদেশ ময়মনসিংহ কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ মহির উদ্দীনসহ প্রমুখ। এছাড়াও মানবন্ধনে উপস্থিত ছিলেন ওয়ান বাংলাদেশ ময়মনসিংহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে সারা দেশে প্রায় লক্ষাধিক মানুষকে হত্যা করা হয়েছে। বিশ্বের বুকে পরবর্তী সময়ে যেন কোনো শাসক গোষ্ঠী এমন গণহত্যার সাহস না পায়, সে জন্য ২৫ মার্চ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করার দাবি জানাই এবং এই গণহত্যার কারণে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি করছি। মানবন্ধনের পর বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে প্রদীপ প্রজ্জ্বোলন করা হয়।

0 comments on “২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ