Tuesday, 29 September, 2026

তিনশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ধানের বীজ বিতরণ


দিনাজপুরে আস্করপুর ইউপির তিনশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২ কেজি করে ৬শ’কেজি ধান বীজ বিতরণ করা হয়। কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এর আগে ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

রবিবার (১৩ ডিসেম্বর) কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় এই বীজ বিতরণ করেন আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া। বীজ বিতরণে সার্বিক সহযোগিতা করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

আস্করপুর ইউনিয়নের মুনসুর চৌধুরী দাখিল মাদ্রাসার সহকারী সুপার মো. জাকির হোসেনের সভাপতিত্বে ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস্করপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল হালিম, মো. মতিউর রহমান, মোছা. বুলবুলি আরা, মো. আইনুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা মাজেদ, কৃষক লীগ নেতা মো. মতিউর রহমান, ছাত্রলীগ আস্করপুর ইউনিয়ন শাখার সম্পাদক মো. জিন্নাত হোসেন প্রমুখ।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

0 comments on “তিনশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ধানের বীজ বিতরণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ