Saturday, 03 October, 2026

বশেমুরকৃবিতে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষকদের জন্য প্রকল্প প্রস্তাবনা প্রস্তুতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

এছাড়াও কেজিএফ’র নির্বাহী পরিচালক ড. জীবন কৃঞ্চ বিশ্বাস, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. আবু নসর মো. আমিনুর রহমান, পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. এ. কে. এম. আমিনুল ইসলাম এবং ফিশারিজ বায়োলজি এন্ড এ্যাকোয়্যাটিক এনভাইরনমেন্ট বিভাগের অধ্যাপক ড. এস. এম. রফিকুজ্জামান প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) ড. আসিফ রেজা অনীক।

উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া বলেন, প্রকল্প প্রণয়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষনের বিকল্প নেই। তিনি প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ লব্ধ জ্ঞান ব্যবহার করে সুষ্ঠু ও সুন্দর প্রকল্প প্রস্তাবনা তৈরির উপর গুরুত্বারোপ করেন।

0 comments on “বশেমুরকৃবিতে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ