Monday, 28 September, 2026

আলুর বাজার অস্থিরতা, এক সপ্তাহে কেজিতে বাড়ল ১৫ টাকা


আলু

বহুল ব্যবহৃত সবজি হিসেবে পরিচিত আলু এখন আর সস্তায় মিলছে না। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে গত এক সপ্তাহে আলুর দাম বেড়েছে কেজিতে ১৫ টাকারও বেশি।

আজ রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে চাহিদা মাফিক আলু কেনা গেলেও প্রতি কেজিতে গুনতে হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। সংকট না থাকলেও বাড়তি দামের জন্য সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের।

আর পাড়া মহল্লায় তা কিনতে হচ্ছে ৫০ টাকা কেজি দরে। টিসিবির হিসেবে গত বছরের একই সময়ের চেয়ে বাজারে আলুর দাম বেশি প্রায় ৩৫ শতাংশ।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

কাঁচামরিচের পর এবার আলুর দাম বাড়তি। বাজারে একটা সিন্ডিকেট আছে যারা একটা দ্রব্যের দাম কমতে না কমতে অন্য আরেকটা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর বাজারে সরবরাহ কিছুটা কম তাই দাম কিছুটা বাড়তি। ঈদের পরে আলু কিনতে হচ্ছে বেশি দামে, তাতে বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। মোকামে দাম বেশি থাকায় বাড়তি দরে আলু কিনতে হচ্ছে।

এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর জব্বার মণ্ডল বলেন, ঈদে সরকারি ছুটির অর্থনৈতিক সুবিধা নিচ্ছে অসাধু ব্যবসায়িরা। কারসাজি বন্ধে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানায় সংস্থাটি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, দেশে বছরে আলুর চাহিদা প্রায় ৮০ লাখ টন। গত অর্থবছরে আলুর উৎপাদন হয়েছে ১ কোটি ১১ লাখ টন।

0 comments on “আলুর বাজার অস্থিরতা, এক সপ্তাহে কেজিতে বাড়ল ১৫ টাকা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ