Monday, 28 September, 2026

কমেছে পেঁয়াজের দাম, সবজিতে স্বস্তি


রাজধানীর বাজারগুলোতে সবচেয়ে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ৩০ টাকা।

এছাড়া আলু, টমেটোসহ প্রায় সব ধরনের সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা সস্তি ফিরেছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে ভালো মানের দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

অনেক ব্যবসায়ীরা দুই কেজি পেঁয়াজের দাম ৫৫ টাকাও রাখছেন। অপরদিকে পাইকারিতে দেশি পেঁয়াজের কেজি ২৫ টাকা বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দামের বিষয়ে কারওয়ানবাজারের পেঁয়াজ ব্যবসায়ী মো. রুবেল মিয়া বলেন, বাজারে দিন দিন ভালো মানের দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ছে। এ কারণে দামও কমছে। এক পাল্লা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। এক সপ্তাহ আগেও যা ১৫০ টাকায় বিক্রি করেছি।

এছাড়াও নতুন আলু প্রতি কেজিতে ১৮ টাকায় বিক্রি হচ্ছে। এক সঙ্গে দুই কেজি নিলে কোনো কোনো ব্যবসায়ী ৩৫ টাকা রাখছেন। এক সপ্তাহ আগে প্রতি কেজি নতুন আলুর দাম ছিল ২০ টাকা।

এদিকে এক সপ্তাহ আগে টমেটোর কেজি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হলেও এখন পাওয়া যাচ্ছে ১০ থেকে ২০ টাকার মধ্যে।

শিমের কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়। প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকার মধ্যে। এছাড়া মূলা ১০ থেকে ১৫ টাকা, গাজর ১৫ থেকে ৩০ টাকা, বেগুন ১০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় লাউ।

খিলগাঁওয়ের ব্যবসায়ী ছমির শেখ বলেন, সব থেকে ভালো মানের টমেটোর কেজি এখন ২০ টাকায় বিক্রি হচ্ছে। নিম্ন মানের টমেটোর কেজি ১৫ টাকা বিক্রি করছি। বাজারে এখন সব থেকে দামি সবজি বরবটি ও কচুর লতি। বরবটির কেজি ৮০ টাকা এবং কচুর লতি ৬০ টাকা বিক্রি করেছি।

0 comments on “কমেছে পেঁয়াজের দাম, সবজিতে স্বস্তি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ